১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে ভুয়া সাংবাদিকের এক মাসের কারাদন্ড


অখ্যাত এক টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কক্সবাজার সদর ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লো সায়মন সরওয়ার (২৫) নামে এক ভুঁয়া সাংবাদিক। এই অভিযোগে বুধবার বিকালে তাকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত ওই যুবক কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালীর ইউছুপেরখীল এলাকার নরুল আলমের ছেলে। তিনি নিজেকে ‘চ্যানেল এস’ নামে এক টেলিভিশনের জ্যেষ্ঠ কক্সবাজার প্রতিনিধি পরিচয় দেন।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, ‘চ্যানেল এস’ নামে একটি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ওই যুবক ভুমি অফিসের এক কর্মচারির কাছ থেকে উৎকোচ দাবী করে। সন্দেহ হলে ওই যুবককে অফিসে বসিয়ে রেখে ওই টেলিভিশন সম্পর্কে খোঁজ নেয়া হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে এই ধরণের টেলিভিশনের অস্থিত্ব পাওয়া না যাওয়ায় চাঁদা দাবির অভিযোগে তাকে সাজা দেয়া হয়।
পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আটক ওই যুবককে ভুয়া প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করার অপরাধে ১৮৬০ এর ১৮৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে থানার মাধ্যমে জেলে পাঠানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।