১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে বুধবার ৯৫ জন টেস্টের মধ্যে ৩ জন পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৯ এপ্রিল আরো ৩ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়েছে। তাদের ২ জন উখিয়া ও একজন চকরিয়ার বাসিন্দা। মোট ৯৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৪ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া টেস্টে এ পর্যন্ত ১১২৬ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ২৫ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। অবশিষ্ট ১১০১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ২৫ জন পজেটিভ পাওয়া রোগীর মধ্যে ২৩ জন কক্সবাজার জেলায় এবং ২ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়াতে ৪ জন, চকরিয়াতে ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং রামুতে ১ জন। জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।