১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ ছাত্র ইউনিয়নের

 


মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্র ইউনিয়ন। বিজয় দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্র ইউনিয়ন নেতারা। পরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শহীদ মিনারে শপথ বাক্য পাঠ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব, সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, সহ সভাপতি অর্পন বড়–য়া, অনুপম চক্রবর্তী, রিপন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল দাশ, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শয়ন কান্তি বিশ^াস, দপ্তর সম্পাদক রাহুল মহাজন, শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অরুপ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাবু, ছাত্র ইউনিয়ন নেতা শুভজিৎ রুদ্র, রামু কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক পার্থ নাথ দে, যুগ্ম আহ্বায়ক মংবা রাখাইন, ছাত্র ইউনিয়ন নেতা মো. আকাশ, ইফাজ উদ্দিন ইমু ও জিৎময় বড়–য়া প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।