মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে বিজিবি-বিজিপি সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

BGB-BGP Meeting pic- 08-04-2015-(03).psd
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে কক্সবাজারের মিয়ানমার সীমান্ত এলাকা ঘুমধুম ফ্রেন্ডশীপ ব্রীজের বাংলাদেশ অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো: খালেকুজ্জামান, পিএসসি এবং মিায়নমার বিজিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু ১নং বর্ডার গার্ড পুলিশের সেকেন্ড কমান্ডিং অফিসার কর্ণেল ‘মিউ সুই’। এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, রামু এবং টেকনাফ ব্যাটালিয়নের চারজন অধিনায়ক সহ সর্বমোট ১৪ জন উপস্থিত ছিলেন। মিয়ানমারের প্রতিনিধি দলের মধ্যে ২ জন লে: কর্ণেলসহ ৯ জন উপস্থিত ছিলেন।
আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত এলাকায় মিয়ানমার নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ, ইয়াবা, চোরাচালান এবং মাদক পাচারকারিদের তৎপরতা বন্ধে পারস্পরিক প্রীতি ও আস্থা অর্জন এবং সীমান্ত সমস্যা দূরীকরণের জন্য নিয়মিতভাবে সেক্টর এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার ব্যাপারে একমত পোষন করা হয়।

শেয়ার করুন