মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজারে বায়তুশ শরফের কবি সন্মাননার আয়োজন

শেয়ার করুন

 

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে আজ মঙ্গলবার কবি বরণ, দেয়ালিকা উৎসব ও কবি সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বায়তুশ শরফের পীর হযরত মওলানা মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব কবি আসাদ মান্নান। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ও নেপালের ১২ জন বিশিষ্ট কবি উপস্থিত ছিলেন। এবং একুশে পদকে ভূষিত জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদাকে সম্বর্ধিত করা হয়েছে।

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মাঠে ‘কবি বরণ, দেয়ালিকা উৎসব ও কবি সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (মেলার কবি) আসাদ মান্নান বলেন- প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতার পেছনে মিশে আছে ৩০ লাখ শহীদের রক্ত। স্বাধীনতার এই মাসে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর এই আয়োজন প্রশংসনীয়।

কবি আসাদ মান্নান বলেন, বায়তুশ শরফ শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার যে আলো জ্বালিয়েছে তা নিভে যাবার মত নয়। দেশের প্রতিটি এলাকায় বায়তুশ শরফের মত অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশ সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ক্রমান্বয়ে মৌলবাদীরা এগুলো দখলে নিয়েছে। বায়তুশ শরফ অসামপ্রদায়িক চেতনায় ধর্মীয় শিক্ষা ও মানবসেবা মূলক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ ৫৮ টি দেয়ালিকা উদ্বোধন করেন। ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস, ২৫ মার্চ বায়তুশ শরফের স্বপ্নদ্রষ্টা মরহুম আল্লামা আব্দুল জাব্বার রঃ এর ১৯ তম ইন্তেকাল বার্ষিকী, ২১ মার্চ কবি বরণ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই দেয়ালিকা গুলো প্রকাশ করা হয়।

অনুষ্ঠনে একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, ভারতের কবি শাকিল আহমদ, নেপালের কবি কিরণ ভট্ট, বায়তুশ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, বহুমাত্রিক লেখক ও কবি কামরুল হাসান ও কবি ছলাহুদ্দিন বেলাল বক্তৃতা করেন।

সভাপতির বক্তব্যে বায়তুশ শরফের পীর কুতুব উদ্দিন বলেন, আল্লাহর মেহেরবাণীতে বায়তুশ শরফ সারাদেশে ১৮০ টি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যার মধ্যমে মানুষের আত্মশুদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার কাজ হচ্ছে। অবশ্যই কুরআনী শিক্ষার অলো সূর্য্যরে আলোর চেয়েও অনেক গতিময় ও জ্যোর্তিময়।

শেয়ার করুন