১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে বাঁকখালী নদীর পানি দূষণরোধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ

“ নদ-নদী খাল-বিলে দূষণ চলে যদি, জনগণের দু:খ তাতে বাড়বে নিরবধি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

এ সময় প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের পানি দূষণের কারন জানতে চান এবং এর প্রতিকারের উপায় সম্পর্কে তাদের অবহিত করেন। পানি দূষণের পাশাপাশি পানির অপচয় রোধ করতে সকলকে আহবান জানান।

এ ছাড়া বাঁকখালী নদীসহ সংশ্লিষ্ট এলাকার পানি দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্তপক্ষকে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ, পানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।