১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে এস.এ টিভি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন


পর্যটন নগরী কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট চ্যানেল এস.এ টিভি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি শহীদ স্মরণীস্থ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগ মুহুর্তে এস.এ টিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমনের সঞ্চালনায় ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী পূর্ববর্তী এই সভায় এসএ টিভির সাফল্য কামনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, নবাগত পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান ও মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, চ্যানেল আই এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক। পরে প্রেসক্লাবে গিয়ে বর্ষপূর্তির কেক কাটেন আয়োজনের প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেন এস.এ টিভি প্রতিনিধি ও পালংনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আহসান সুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ শফিকুর রহমান কোম্পানী, জেলা আ’লীগের সমবায় বিষয়ক সম্পাদক খোর্শেদ আলম কুতুবী, এক্সপাওরোল’র নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ জুনাইদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক, একুশে টিভি’র প্রতিনিধি আব্দুল আজিজ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস, একাত্তর টিভির কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, বৈশাখী টিভির প্রতিনিধি নেছার আহমদ, সময় টিভি’র স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেল, দৈনিক পুর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, বাংলানিউজের স্টাফ রিপোর্টার তুষার তুহিন, জিটিভি’র প্রতিনিধি ওমর ফারুক হিরু, বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত, দৈনিক সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার এসএম আরোজ ফারুক, স্টাফ রিপোর্টার মুহিববুল্লাহ মুহিব, দৈনিক কক্সবাজার৭১ এর নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, কক্সবাজার খবর ডটকমের সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, আমাদের কক্সবাজারের মফস্বল সম্পাদক এম এ আজিজ রাসেল, দৈনিক হিমছড়ির চীফ রিপোর্টার ছৈয়দ আলম, সিবিএন’র চীফ রিপোর্টার শাহেদ মিজান, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সহ-সভাপতি শাহাদাত হোসেন, সকালের কক্সবাজারের সাইফুল ইসলাম, আজকের দেশ-বিদেশে’র শহর প্রতিনিধি রাশেদ রিপন, রফিকুল ইসলাম সোহেল ও প্রথম আলো বন্ধু সভা’র কক্সবাজার সরকারী মহিলা কলেজ শাখার সভাপতি মুন্নীসহ অন্যান্যরা।
প্রসঙ্গত: “সাথে আছি সবসময়, সারা বিশ^ময়” এ শ্লোগানকে ধারণ করে ২০১৩ সালের ১৯ জানুয়ারী চ্যানেলটি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।