৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন; সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

সংবাদ বিজ্ঞপ্তি :
নিরাপদ মাসিক ব্যবস্থাপনার ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে। শনিবার সকালে কলাতলীর একটি তারকামানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।
ইউনিসেফের ওয়াশ স্পেশালিষ্ট (ইমারজেন্সি রেসপন্স) মুছা দ্রামিয়া’র সভাপতিত্বে ও ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজাম মুনিরা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানিয়া তাবসসুম, ইউনিসেফের নলেজ ম্যানেজম্যান্ট অফিসার দিপক কুমার, ইউনিসেফ সহযোগী সংস্থার প্রতিনিধি কানিকা রাণী মিত্র।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় মানবিক এনজিও সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, আইডিই, ওয়াল্ড ভিশন ও এনজিও ফোরামসহ ৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ এ দিবসটি উদযাপন করা হয়।
বক্তাগণ মাসিক দিবস উপলক্ষে মাসিক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য তাদের প্রত্যাশা এবং করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। অনুষ্ঠানে জেলার ১৮ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।