৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক:
পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৫ বছর পর এ আসর শুরু হয়। এবার লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যার ফলে গোল শূন্য ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
এর আগে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এমডি আবু হেনা প্রমুখ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে দেশের বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে গ্রুপটি। আমরা চাই খেলাধুলায় এগিয়ে যাক বাংলাদেশ। প্রত্যেক জেলায় আয়েজিত জেলা ফুটবল লিগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সদস্য খালেদ আজম বিপ্লব, ওয়াহিদ মুরাদ সুমন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী প্রমুখ।
২০১৬-১৭ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
আজ (শনিবার) খেলা :
চকরিয়া শেখ জামাল বনাম টেকনাফ খেলোয়াড় সমিতি।
দুপুর ২ টা।
ভেন্যু : কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।