১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে বই মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয়েছে বই মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা।বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহরীন ফেরদৌসী, সহকারি পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট তাপস রক্ষিত, সাংবাদিক মোহাম্মদ আলি জিন্নাত, কমিটির সম্মানিত সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ দৌলত ময়দানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত তারিখ পরে জানানো হবে এবং মেলায় জাতীয় প্রকাশনী সংস্থাগুলোসহ স্থানীয় প্রকাশনী সংস্থার বই-এর ষ্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।