মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বছর জুড়ে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলা শহর থেকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দূরত্ব অনুমানিক ৫৫ কিলোমিটার। এ ইউনিয়ন পাহাড়ী জনপথ ও র্দূগম এলাকা হওয়ায় স্বাস্থ্য সেবা পাওয়া নিয়ে রয়েছে নানা অনিশ্চিয়তা। আর সেই ইউনিয়নের ৩ শতাধিক মানুষকে শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই সঙ্গে প্রদান করা হয়েছে বিনা মূল্যে ওষুধও।

মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা কমিটির আহবায়ক মো. নজিবুল ইসলামের উদ্যোগে প্রদান করা হয়েছে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ। এমন ব্যতিক্রম কার্যক্রম চলছে বছর জুড়ে। পুরো এক বছর র্দূগম এলাকায় গিয়ে এ কার্যক্রম প্রদান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন নজিবুল।

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ‘ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন দিনে ঈদগড় ইউনিয়নের ৩ শতাধিক মানুষ এ সেবা গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বিএমএ কক্সবাজার জেলা শাখার সভাপতি, স্বাচিপ নেতা, জেলা আওয়ামী লীগের প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. মাহবুবুর রহমান, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল বক্তব্য রাখেন। আর ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব নাথ, সদর হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাঃ পুলক মন্ডল, ইন্টার্ণ চিকিৎসক পরিষদ সভাপতি ডাঃ তাজমির রহমান, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ সাব্বির হোসেন ও ডাঃ সাহিমুল আবরার। নজিবুল ইসলাম বলেন, ‘মেডিসিন, শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের ৬টি টিম কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিন চিকিৎসা সেবা প্রদান করেছে। যেখানে চিকিৎসা পেয়েছেন ৩ শতাধিক মানুষ। আর বিনামূল্যে সরবরাহ করা হয়েছে ওষুধ। নিজ উদ্যোগে এই কার্যক্রম বছর জুড়ে করা হবে।

শেয়ার করুন