মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজারে প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শিগগির

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী : কক্সবাজারে প্রথম বারের মতো তরুণ-তরুণীদের চলচ্চিত্র প্রশিক্ষণ, নির্মাণ ও প্রদর্শনীসহ একটি প্রযোজনা ভিত্তিক অনুষ্ঠান শিগগির আরম্ভ হবে। শান্তি, সুশাসন এবং সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ জন তরুণ-তরুণী এই কর্মশালার মাধ্যমে চলচ্চিত্র প্রশিক্ষণে অংশগ্রহণ, নির্মাণ ও প্রদর্শনের সুযোগ পাবেন। যাদের চলচ্চিত্র, ফটোগ্রাফি, লেখালেখি, পারফর্মিং আর্ট এর প্রতি আগ্রহ আছে এবং চলচ্চিত্র, ভিডিও, টেলিভিশন, থিয়েটার, অভিনয় বা গল্প লেখায় অভিজ্ঞতা আছে তাদের জন্য এই কর্মশালা সবচেয়ে উপযুক্ত। ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যাদের সমাজে সুশাসন ও শান্তির জন্য কাজ করতে আগ্রহ আছে, শুধু মাত্র তাঁদেরকেই আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে আহবান জানানো হয়েছে।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারভেজ সিদ্দিকী বলেন, এই কর্মশালার মাধ্যমে তরুণ-তরুণীরা অংশগ্রহণ মূলক চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণ, মূল ভাবনা থেকে গল্প এবং গল্প থেকে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনী এবং প্রফেশনাল নির্মাতাদের সাথে হাতে কলমে শেখার সুযোগ পাবেন। যারা নির্বাচিত হবেন তাদের সবাইকে স্কলারশিপ দেওয়া হবে। প্রয়োজনে যোগাযোগ- মারুফ বিন কবির (০১৮২৯-৬৫২১৩৪)।

শেয়ার করুন