২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফরঃ এমপি জাফরের চমক

বিশেষ প্রতিবেদক:

আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কক্সবাজারের আগমন উপলক্ষে চমক দেখিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই লক্ষ্যে চকরিয়া থেকে ২০ হাজার মানুষ জনসভায় যোগ দেবেন। তার আলোকে মঙ্গলবার বিকালে ৬ ডিসেম্বর ১৫ হাজার মানুষ আগেভাগেই কক্সবাজারেই চলে এসেছেন।

এমপি জাফর আলম বলেন, ‘এসব মানুষের থাকার জন্য কক্সবাজার শহরের ৮৪টি হোটেল অগ্রীম বুকিং দিয়ে ভাড়াও পরিশোধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের দুই বেলা খাবারেরও ব্যবস্থা থাকবে। এজন্য জনপ্রতি ৪০০ টাকা হারে পরিশোধ করে দেওয়া হয়েছে। বাকী ৫ হাজার মানুষ ৭ ডিসেম্বর সকালে চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন গাড়িযোগে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।