মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে পুলিশের ওপর হামলা, দুই এসআই আহত

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে টহলের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এসআইসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ভারুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ-র‌্যাব-বিজিবি অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই দেবাশীষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশের সদস্য আলতাফ। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী নিরাপত্তায় নিয়মিত টহলে যায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। ভারুয়াখালী বাজার এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় নারীও অংশ নেয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। ইট-পাটকেলের আঘাতে তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি ঘটনাস্থলে অভিযানে যান। এ সময় হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

শেয়ার করুন