১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে পাশে হার ৭৪.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৭১৭জন

ঘোষিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত  ফলাফলে কক্সবাজার জেলায় পাশের হার ৭৪.২৯ শতাংশ।  এরমধ্যে ছাত্র ৭৬.৭১ শতাংশ ও ৭২.৪১ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৭১৭ জন শিক্ষার্থী জিপি এ -৫ পেয়েছে।এর মধ্যে ৭১৭ জন শিক্ষার্থী জিপি এ -৫ পেয়েছে। ফলাফল অনুযাী ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। ২০১৭ সালের কক্সবাজার জেলায় পাশের হার ছিলো ৮৫.৯২। সে তুলনায় এবার ১১.৬৩%  পাশের হার কমেছে।
জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, ২০১৮ সালে কক্সবাজার জেলা থেকে ১৮ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়া কথা থাকলেও অংশগ্রহন করে ১৮ হাজার ৬২২ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৩৫ জন। পাসের হার ৭৪. ২৯। এদের মধ্যে ১০ হাজার ৫৭ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। তবে পাস করেছে ৭ হাজার ২৮২ জন। ছাত্রী পাসের হার ৭২.৪১ শতাংশ। আর ৮ হাজার ৫৬৫ জন ছাত্র পরীক্ষা দিলেও উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৫৫৩ জন। ছাত্র পাসের হার  ৭৬.৫১ ভাগ।
এবারে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৬১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও পাস করেছে ৩ হাজার ১৬৫। পাসের হার ৮৮.৪১ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৮  হাজার ২৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করলেও পাস করেছে ৫ হাজার ১৩৮ জন। তাদের পাসের হার ৬২.১৭ ভাগ। বানিজ্য শাখা থেকে ৬ হাজার ৭৪৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৮১.৫৮ শতাংশ।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, এবারের এস.এসসি তে কক্সবাজারের মেয়েদের তুলনায় ছেলেদের ফলাফল ভাল হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।