১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজারে পর্যটক নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন

ইমরুল কায়েসঃ কক্সবাজার পর্যটক আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সাথে সমুদ্র সৈকত কোন পর্যটক না নামার সিদ্ধান্তও নেয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ ইতি মধ্যেই এই সিদ্ধান্তের কথা কক্সবাজারের হোটেল কতৃপক্ষকে জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে এই সিদ্ধান্ত নেয়া হয়।

কক্সবাজারে হোটেল মোটেল গুলোতে নতুন করে পর্যটক না ঢুকতে দেয়ার নির্দেশনা দিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন। একই সাথে যেসব পর্যটক ইতিমধ্যে হোটেলে অবস্থান করছেন তাদেরও ফেরত যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারে দেশি বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনা ভাইরাসের ঝুকিতে রয়েছো। তাই করোনা ঝুকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে। সৈকতের বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম জানিয়েছেন, সমুদ্র সৈকত থেকে পর্যটকদের বুঝিয়ে সরিয়ে নেয়া হচ্ছে। এই সিদ্ধান্ত গ্রহনের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে নামতে দেয়া হবেনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।