১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে নৌ বাহিনীর অভিযান, জাল জব্দ

received_1817745651817001
কক্সবাজারে নৌ-বাহিনীর অভিযানে সাড়ে চারশ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। ৩১ অক্টোবর (সোমবার) দুপুর ১২ টায় বাঁকখালী নদীর মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়।
নৌ-বাহিনী সূত্র জানায়, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে সাগরে নিয়মিত টহলের সময় উপরোক্ত স্হান থেকে দেড়শ মিটার কারেন্ট জাল ও দুইশ মিটার টানাজাল জব্দ করা হয়। নৌ-বাহিনীর উপস্হিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ-বাহিনীর কক্সবাজার ফরওয়ার্ড বেস’র অফিসার ইনচার্জ লেঃ আকতার হোসেন। জব্দকৃত জাল বিকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে পুড়িয়ে নষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ, নৌ-বাহিনী কর্মকর্তা-নাবিক ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা-কর্মচারীগন এসময় উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।