মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চনের মতবিনিময়

শেয়ার করুন

কক্সবাজারে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন।
বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে
বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা বলেছেন, সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশ্বকে নিরাপদ সড়কের বার্তা দিতে পারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি নিরাপদ সড়ক উপহার দেয়ার আন্দোলনে ভূমিকা রাখতে নিসচা সদস্যদের দিকনির্দেশনা দেন।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বজুড়ে সড়ককে নিরাপদ করতে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে বিশেষ অতিথি ছিলেন জিএইচএআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএইচএআই এর এসোসিয়েট ডাইরেক্টর মিনা এল তুর্কি, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’ এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল আমিন, ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম টিপু, নিসচা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলী, দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া প্রমুখ।

শেয়ার করুন