মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’

শেয়ার করুন

কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় বাঁকখালী নদীর তীরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল।

বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মনছুরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রটেক্ট এরিয়ার প্ল্যানার ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন সিকদার।

বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরওয়ার সাঈদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ফশিউল আলম, প্রবীণ শিক্ষক মো. কাদের, মাস্টার মো. হোসেন, ডিসকভার কক্সের প্রধান পরিচালক আবদুল্লাহ নয়ন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. তুহিন।

সমাবেশে পবিত্র কুরআন তেলোয়াত করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার গবেষণা-বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ। বাঁকখালী প্রকল্পে দখলদার উচ্ছেদকরণ, দূষণরোধ, প্যারাবন রক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদকসহ স্থানীয় নদীপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন