২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে নদীতে থেকে জেলের গলাকাটা মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক জেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার মরদেহটি পাওয়া যায়।
হতভাগা জেলের নাম আবুল বশর (৪০)। তিনি সাতকানিয়া উপজেলার পদুয়ার কুলু মিয়ার ছেলে ও খুরুশকুলের শফি মাঝির ট্রলারে কাজ করতেন বলে জানা গেছে।

ট্রলার মাঝি শফি জানান, বুধবার রাত পৌনে আটটার দিকে বশর খাবার খেয়ে ট্রলার থেকে নেমে যায়। এরপর তার সাথে আর কারও যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়ার কথাটি অন্য এক জেলে তাকে জানিয়েছে। রাতে বশর কোথায় ছিল কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তার কিছুই এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরোত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় কুপানোর জখম রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘঠিয়েছে তা জানতে কাজ করছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।