২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে দেড়মন জাটকা জব্দ

 

 

কক্সবাজারে দেড় মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বপ্রদানকারী ও জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল আলীম জানান, ফিশিং বোট থেকে গোপনে খালাস করার সময় ৬০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। জেলেরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্র ব্যবস্হাপক মোঃ শরীফুল আলম ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা কর্মচারীগন অভিযানে অংশ নেন। জব্দকৃত মাছ স্হানীয় এতিমখানায় বিতরন করা হয়। শিক্ষক-ছাত্র স্হানীয় জনগন এসময় উপস্হিত ছিলেন।


উল্লেখ্য, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষন অাইনে দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।