১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

৫ মানবপাচারকারী আটক, মোবাইল ও নগদ টাকা উদ্ধার

Cox-bazar1432708910

কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও’র ইসলামাবাদ এলাকা থেকে দুই মানবপাচারকারিকে আটক করেছে র‌্যাব-৭। ওই সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়েছে। এদিকে বুধবার সকালে  অপর অভিযানে টেকনাফ থানা পুলিশ ৩ জন মানবপাচারকারিকে আটক করেছে।
সংবাদ সম্মেলন এর মাধ্যমে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব দাবি করেন।

এই ঘটনায় আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়মনের শাহপরীরদ্বীপ বাজার পাড়ার নুর মোহাম্মদের ছেলে নুর মহাফেজ (২৬) ও উত্তর পাড়ার পেঠান আলীর ছেলে হাসান শরীফ (২৩)।

কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই মানবপাচারকারী মালয়েশিয়ায় বন্দি থাকা এক অভিবাসীর পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করছিলেন। এ সময় র‌্যাব খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইসলামাবাদের একটি বিকাশের দোকান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অপরদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান খোন্দকার জানিয়েছেন, বুধবার সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার কালা মিয়া (৬০), শামশুল আলম (২৩) ও শফিউল আলম (২০) কে আটক করা হয়েছে। আটককৃতরা তালিকাভূক্ত মানবপাচারকারী বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।