১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: বাবা-মেয়েসহ নিহত ৪, অাহত ৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন। নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার নিজপানখালীর মোহাম্মদ ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৬), মহেশখালী উপজেলার কুতুবজোমের জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) এবং একই ইউনিয়নের তাজিয়াকাটার মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৭)।
শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে রামু হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদবলেন, ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাস ও চকরিয়ামুখী মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত এবং অন্তত আট জন যাত্রী আহত হন।আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক বলেও তিনি জানান।
দুজনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপর দুইজনের লাশ মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে বলে জানান ওসি কালাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।