১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার শহরে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত আরও একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ মে) বিকাল ৪ টায় দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকায় শহরের আলোচিত আশু আলী ও রায়হান বাহিনীর সাথে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শাহেদ (২৭) নামের একজন ঘটনাস্থলে মারা গেছে। তার বাড়ি টেকপাড়া চৌমহনীতে। অন্যদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ঘটনাস্থলে গুরুতর আহত আঞ্জুমান (২৮)। এতে নিহত ও আহতরা সবাই রায়হান বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, বিজিবি ক্যাম্প এলাকার আশু আলী বাহিনীর সাথে রুমালিয়ারছড়া এলাকার রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন মারা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে আরও দু’জন। এরমধ্যে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগী আঞ্জুমানও রয়েছে। আহত-নিহত তিনজনই রায়হান গ্রুপের। রায়হানের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। আশু আলীর বিরুদ্ধে এক ডজনের ওপর মামলা রয়েছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।