১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২ | ১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কক্সবাজারে দিনব্যাপী ‘এনফোর্সমেন্ট’ অভিযান

 নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কক্সবাজার শহরের বদরমোকাম কস্তুরী ঘাট,  ঈদগাহ মাছুয়াখালী ও হাজীপাড়া সদর এলাকায় প্যারাবন কর্তন,জলাশয় ভরাট,বালি উত্তোলন,পাহাড় কর্তন ও খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে  সোমবার  দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মাণসামগ্রী জব্দ এবং ২ টি ড্রেজার নষ্ট করা হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান,পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার এর পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, লিংকরোড় বিট কর্মকর্তা সোহেল হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন,পরিবেশ বিধ্বংসী বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।