১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ডিএনসির পৃথক অভিযান, ইয়াবাসহ আটক ২

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার সদরে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৬ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫ টা এবং সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পশ্চিম লারপাড়া ও কলাতলী ডলফিন চত্বর এলাকায় পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিটি পাবলিক স্কুল গেইটের সামনে হতে চকরিয়া খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরগাপাড়া এলাকার শামসুল আলমের পুত্র মিজানুর রহমান (৩৩) বর্তমানে পশ্চিম লারপাড়া দুলামিয়া সওদাগরের ভাড়াটিয়াকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

অপর দিকে একইদিন সন্ধ্যা ৭টার দিকে কলাতলী ডলফিন চত্বর সংলগ্ন রাধুনী রেঁস্তোরা এন্ড বিরানী হাউজ এর সামনের রাস্তার উপর হতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ আলীখালী এলাকার আবদুল্লাহর পুত্র ওমর ফারুক (২৫)কে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

উভয় ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।