মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার : সরঞ্জাম উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। রবিবার ভোররাত তিনটার দিকে কলাতলীর লাইট হাউজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হল- কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ হাজী পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে সোহেল (২৪) এবং ইদ্রিসের ছেলে মো. আরমান (২০), কর্ণফুলি থানার শিকলবাহা লালপুল এলাকার শামসুল আলম @ শামসু মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ হৃদয় @ কালাইয়া (২২), কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া কামাল মিস্ত্রীর বাড়ীর নুর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম @ মনিরুল ইসলাম @ হারভজন @ হারবদল @ মুন্না (২৫), মহেশখালী দলিয়ার পাড়ার শামশুল আলমের ছেলে লোকমান হাকিম @ হাকিম (২৬), শহরের লাইট হাউজ পাড়ার মৃত আ. গফুরের ছেলে মো. হানিফ (৩৬)।

কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই শফিকুল ইসলাম, এসআই অহেদ মুরাদ, এসআই মশিউর, এএসআই হিমাংশু কুমার রায় আশীষ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশের গলিতে ডাকাতি প্রস্তুতি কালে উল্লেখিত ডাকাতদের আটক করে।

ধৃত ডাকাতদের কাছ থেকে ৬টি ছোরা, ৩টি মুখোশ, ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনাশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করত: রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন