২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

কক্সবাজারে ট্রাফিক পুলিশের অভিযানে ৬ বস্তা চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরের উপকন্ঠ কলাতলী এলাকা থেকে ৬ বস্তা চোলাই মদসহ এক সিএনজি চালকে আটক করেছে ট্রাফিক পুলিশের একটি টিম। ওই সময় তার সিএনজিটিও জব্দ করা হয়। আটককৃত সিএনজি চালক জাহেদুল ইসলাম জসিম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংঘাটা  এলাকার মোক্তার মিয়ার ছেলে। গত সোমবার ট্রাফিক পুলিশ মদ ও সিএনজিসহ তাকে আটক করে।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার একটি নম্বরবিহীন সিএনজি কক্সবাজার বাসস্ট্যান্ডের দিক থেকে কলাতলী গোল চত্বর পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজি ট্যাক্সিটি লাইসেন্স নম্বরবিহীন দেখে কর্তব্যরত সার্জেন্ট সুব্রত ও এটিএসআই শাহাবুদ্দীন থামানোর সংকেত দেন। চালক না থামিয়ে দ্রুতগতিতে ট্রাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যায়। একপর্যায়ে এটিএসআই শাহাবুদ্দীন মোটরসাইকেল নিয়ে পেছন পেছন ধাওয়া করে পর্যটন এলাকার কলাতলী রোডের হোটেল লং বিচের সামনে থেকে গাড়িটি আটক করে। চালককে কলাতলী ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যাওয়ার পর সিএনজি তল্লাশি করলে ৬ বস্তা চোলাই মদ পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মদ,  সিএনজি ও আটক ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন,মদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।