মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে টিসিবির পণ্য পাবে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য। তালিকাভূক্ত ডিলারের মাধ্যমে প্রতিজনকে ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও ছোলা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
রমজান শুরুর পূর্বে জেলার চারটি পৌরসভা ও  উপজেলাসমূহ মিলে ১৭ স্পটে ১৬,৬৩৯ জন ফ্যামিলি কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবে না।
রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় শহিদ দৌলত মাঠে আনুষ্ঠানিক টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হবে।
শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
রমজান উপলক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল, মোঃ আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন