১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ছুরিকাঘাতে টমটম চালক খুন

কক্সবাজারসময় ডেস্কঃ

কক্সবাজারের চকরিয়ায় এক টমটম চালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নিহত টমটম চালক হলো উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ ইলিশিয়া বাজার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দু শুক্কুর (১৭)।

সোমবার (৭ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডস্থ পালাকাটা নামক এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানায়, সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চকরিয়া পৌরশহর থেকে টমটম (ইজিবাইক) গাড়িতে যাত্রী ভাড়া নিয়ে চিরিংগা বুড়ি পুকুর যাচ্ছিল। প্রতিমধ্যে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটাস্থ সাবেক কমিশনার এনামুল হক বাবু’র বাড়ির নিকটে পৌছলে কয়েকজন ছিনতাইকারী যুবক তার গাড়ি গতিরোধ করে টাকাসহ বিভিন্ন কিছু ছিনিয়ে নেয়। ওই সময় ছিনতাইকারীরা টমটম চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতবস্থায় টমটম চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টমটম চালককে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টমটম চালককে ছুরিকাঘাতে হত্যার বিষয়ে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ হত্যার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।