২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে ঘূর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় কাজ করছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘূর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সচেতনামূলক মাইকিং ও সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী নিম্নাঞ্চলীয় এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন৷ তিনি কাউকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যার পর থেকে শহরের কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, নুনিয়া ছড়াসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে সাধারণ মানুষের পাশে রয়েছেন।
এছাড়াও ছাত্রলীগের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ এবং আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে পরিবহন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।