১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে গ্রাজুয়েট সোসাইটির কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি:

কলাতলী গ্রাজুয়েট সোসাইটির অভিষেক ও মিলন মেলা হোটেল ডি-ওশানিয়া’র হল রুমে   অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর গ্রাজুয়েট এম.এ মনজুরের সভাপতিত্বে ও গ্রাজুয়েট মাষ্টার সৈয়দ নূরের সঞ্চালনায় এই অনুষ্ঠিত সভায় গ্রাজুয়েট মোহাম্মদ আশিক উল্লাহ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা। এতে অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বস্তুবায়নসহ সংশ্লিষ্ঠ সকল বিষয়ে আলোচনা করা হয়। পরে সিনিয়র গ্রাজুয়েটদের পরামর্শে একটি উপদেষ্টা পরিষদ, একটি আহবায়ক কমিটি ও একটি নীতিমালা প্রনয়ন কমিটি গঠন করা হয়। নীতিমালা প্রনয়ণ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নীতিমালা তৈরি করে উপদেষ্টা কমিটিকে হস্তান্তর করবেন যা যাচাই-বাছাই ও গৃহিত হওয়া সাপেক্ষে নীতিমালার আলোকে আহবায়ক কমিটি সোসাইটিকে সার্বিকভাবে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন বলে অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-জাকের উল্লাহ, মোহাম্মদ মুফিজুর রহমান, এড. মমতাজ উদ্দীন, ইসহাক নোমান, মোজাম্মেল হক, তৈয়বুর রহমান মামুন, মৌলানা সালামত উল্লাহ, এম বি এ হেলালী, মাশুকারা নাছরিন, মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, নাছির উদ্দিন, ড. হাসমত আলী, মোস্তাক আহমদ, এম.এ মনজুর, অধ্যাপক জাকের হোসেন, মোহাম্মদ কামাল উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাছরিন হুমাইরা। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক এড. রফিকুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ উমর ফারুক, সদস্য সচিব  আব্দুস সাত্তার, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাইম, অর্থ সচিব মোহাম্মদ আশিক উল্লাহ, সদস্য যথাক্রমে-মোহাম্মদ ইউসুফ আলি, তোফাজ্জল হোসেন আরফাত, মাহমুদা খাতুন, আনিসুল ইসলাম মাহমুদ।  নীতিমালা/গঠনতন্ত্র প্রনয়ন উপ কমিটির সদস্যরা হলেন-মোহাম্মদ রফিকুল্লাহ মুকুল, রেজাউল করিম, কাজী বেলাল হোসন, মাস্টার সৈয়দ নূর, ইয়াছিন মোহাম্মদ আব্দুল্লাহ, এড.রফিকুল ইসলাম মানিক (আহবায়ক) ও আব্দুস সাত্তার (সদস্য সচিব)। অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটবৃন্দ ফটোসেশন ও নৈশভোজে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।