২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজারে গুলি ছুড়ে যুবককে অপহরণ

 বিশেষ প্রতিবেদক:
 কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এবার ফাঁকা গুলি ছুড়ে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ভুতিয়াপাড়া এলাকার গিরিঞ্জি পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

অপহৃত যুবকের নাম আমানুল্লাহ (৩৮)। তিনি সদর উপজেলার ঈদগাঁওর মাছুয়াখালী এলাকার বাসিন্দা মৃত শের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খেত ও প্লট পাহারা দিতে যাচ্ছিলেন আমানুল্লাহ। এ সময় ৫-৬ জন সশস্ত্র অপহরণকারী উপর্যুপরি ফাঁকা গুলি ছুড়ে তাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। অপহরণ চক্রের সদস্যরা পরে তার মুঠোফোন নিয়ে মাছুয়াখালী বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নাম্বারে কল করে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়।

ঈদগাঁও ইউনিয়নের মেম্বার কামাল উদ্দীন জানান, খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুঁইয়া বলেন, পুলিশের কয়েকটি টিম পাহাড়ে অভিযানে নামতে ঘটনাস্থলে অবস্থান করছে। পাহাড়ের কোন এলাকায় তাদের অবস্থান হতে পারে তা নিশ্চিতের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে কক্সবাজারের পাহাড়ি ইউনিয়ন ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির পর রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের বাইতুশ শরফ এলাকার খুইল্যা মিয়ার ছেলে নুরুল আমিন ও মৃত আছহাব মিয়ার ছেলে হেলাল উদ্দিনকে (২০) অপহরণ করে দুর্বৃরা। মুক্তিপণ দিয়েও ছাড়া না পেয়ে কৌশলে ৩ ডিসেম্বর রাতে পালিয়ে আসেন তারা। এরপর কিছুদিন স্বাভাবিক অবস্থা থাকলেও শুক্রবার দুপুরে ফাঁকা গুলি ছুড়ে করে অপহরণের ঘটনা ঘটল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।