মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা

শেয়ার করুন

11560023
কক্সবাজার সমুদ্রের বালিয়াড়ীতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে শহরের নাজিরারটেক, সমিতি পাড়া ও মোস্তাক পাড়ায়। অভিযানে ৭টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের নির্দেশনায় এ অভিযান চালান নিবার্হী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েশ ও শাহরীন ফেরদৌসী।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েশ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান চলছে। সমুদ্রের বালিয়াড়ীতে কোন ধরনের স্থাপনা বা বসতঘর করা যাবেনা। এটি সম্পূর্ণ অবৈধ। আর এ অভিযান অব্যাহত থাকবে।

যেসব লোকজন এখানে অবস্থান করছে তাদের কি হবে এমন প্রশ্নে বলেন, যেসব লোকজন অবৈধভাবে বসবাস করছে তাদের আশ্রয়নের মাধ্যমে সরিয়ে নেয়া হবে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিবাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করেন, কক্সবাজার আনসার ব্যাটালিয়ান নায়েক মোহাম্মদ আইনুল হকের নেতৃত্বে ৫ জন আনসার সদস্য ও কক্সবাজার সদর থানার এসআই কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

শেয়ার করুন