২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে কারাবন্দির পাকস্থলি থেকে ইয়াবা উদ্ধার

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধিঃ কক্সবাজার জেলা কারাগারে এক নবাগত কারাবন্দীর পাকস্থলি থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪জানূয়ারী) দুপুরে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কারা কর্তপক্ষ। আটক মোহাঃ নুরুল হাশেম(১৮) এর বাড়ী কক্সবাজারের টেকনাফে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বলেন, আসামীর গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পাকস্থলী হতে ১ পোটলায় ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, কারাগারের ভেতর যাতে মাদকের ব্যবহার না হয় সেজন্য সার্বক্ষণিক নতুন বন্দির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। নতুন বন্দি যদি মাদক মামলার হয়, তাহলে তাদের পেছনে আমরা গভীর পর্যবেকক্ষক নিয়োগ প্রদান করি। কক্সবাজার জেলা কারাগারে যাতে কোন অবৈধ কর্মকান্ড সংগঠিত না হয়, সেজন্য আমরা সজাগ রয়েছি। আমাদের প্রত্যেকটি টিম জেলা কারাগারে স্বতস্পূর্তভাবে ভূমিকা পালন করে। রাত দিন যথাযথভাবে পরিশ্রম করে কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে অতুলনীয় পদক্ষেপ গ্রহণ করছে। মাদক যাতে প্রবেশ না করে সে জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন, আমরা ৭ম বারের মতো নবাগত কারাবন্দির পাকস্থলী হতে ৬শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে কক্সবাজার কারাগারকে আরো অধিকতর উন্নত, নিরাপত্তা এবং মডেল কারাগারে রুপান্তরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।