২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে করোনা শনাক্ত ২৬, রোহিঙ্গা ১

বিশেষ প্রতিবেদকঃ

বুধবার (৫ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মাত্র ২৯৩ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। ২৯৩ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭ জন। কমেকে শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলায় ২৬ জন, বান্দরবান জেলায় ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ১জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ২৪৬ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

গত ২৪ ঘন্টায় কক্সবাজারে যে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা হচ্ছেন কক্সবাজার সদর উপজেলায় ১৬জন, উখিয়া উপজেলায় ১জন, চকরিয়া উপজেলায় ১জন, মহেশখালী উপজেলায় ৩জন, রামু উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ৩জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৪৭১ জনে পৌঁছেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।