৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে কমরেড জসিমউদ্দীন মন্ডলের প্রতিকৃতিতে উদীচী-ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি: উপ-মহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিমউদ্দীন মন্ডলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন ও উদীচী। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার পুরাতন শহীদ মিনারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা অগ্নিযুগের বিপ্লবী পুরুষ সদ্য প্রয়াত জসিমউদ্দীন মন্ডলের প্রতিকৃতি তৈরি করে এ কর্মসূচির আয়োজন করে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ। এসময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহমদ, উদীচীর সভাপতি কল্যাণ পাল, জেলা কালচারাল অফিসার আয়াছ মাবুদ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, জেলা সংসদের সভাপতি অর্পন বড়–য়া, সাধারণ সম্পাদক পাভেল দাশ, উদীচীর সহ সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, ছাত্রনেতা রাহুল মহাজন, মোস্তাক আহাম্মদ, উদীচী কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জাহেদুল হক সুমন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।