মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে এলপি গ্যাসের দাম ৭৫০ টাকা নির্ধারণ

শেয়ার করুন

শহীদুল্লাহ্ কায়সার:

কক্সবাজার জেলায় সরকারি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হলো। আজ ১৩ অক্টোবর জেলা প্রশাসন ও এলপি গ্যাস ব্যবসায়ীদের মধ্যে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এক্ষেত্রে ক্রেতাকে নিজ বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস নিয়ে যাওয়ার খরচ বহন করতে হবে।

অনুষ্ঠিত সভায় এলপি গ্যাস ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক হয়রাণির চিত্র তুলে ধরে বলেন, কক্সবাজার পর্যন্ত পৌঁছতে একটি সিলিন্ডারের পেছনে তাঁদের প্রায় ৭০০ টাকা পর্যন্ত খরচ হয়। এমন অবস্থায় সরকার নির্ধারিত ৬০০ টাকা মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব নয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী বলেন, ব্যবসায়ীদের ভোক্তাদের কথাও বিবেচনায় রাখতে হবে। তিনি পাইকারি বিক্রেতাদের ৬৮০ থেকে ৭০০ টাকা এবং খুচরো বিক্রেতাদের ৭৫০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশ দেন। এর ব্যতিক্রম হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইমরান হোসাইন, ক্যাব নেতা সোহেল আহমদ, জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার, সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটনসহ এলপিজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কক্সবাজার জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার বলেন, কষ্ট হলেও প্রশাসনের নেয়া সিদ্ধান্ত আমাদের মানতে হবে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত দামেই সমিতির সদস্যরা গ্যাস বিক্রি করবেন। এই সিদ্ধান্তের কথা তিনি সমিতির সব সদস্যের মধ্যে পৌঁছে দেবেন বলেও জানান।

শেয়ার করুন