২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে একদিনে ১০১ করোনা ‘পজিটিভ’, সদরে আবার সর্বাধিক ৬৩

আনছার হোসেন, কক্সবাজারভিশন:

কক্সবাজার সদরে মঙ্গলবার (২৩ জুন) নমুনা পরীক্ষা হয়েছিল ২১ জনের। আর তাতে ‘পজিটিভ’ রিপোর্ট আসে ৩ জনের। একদিন পর বুধবার (২৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে টেষ্ট হয়েছে ৫৮৬ জনের। এদের মধ্যে কক্সবাজার সদরে ‘পজিটিভ’ এসেছে ৬৩ জনের। আর এ দিন ল্যাবের পুরোদিনের টেষ্টে পজিটিভ আসে ১০১ জন রোগীর। যাদের মধ্যে মাত্র ৩ জন ফলোআপ রোগী আছেন।

কক্সবাজার সদরে যেন টেষ্ট বাড়লে রোগীও বাড়ছে, আবার টেষ্ট কমলে রোগীও কমছে।

বুধবারের টেষ্টে করোনা ‘পজিটিভ’ আসা ১০১ জনের মধ্যে নতুন শনাক্ত ৯৮ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন একজন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির কক্সবাজার ভিশন ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, বুধবার নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৭ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন।

এ দিনের টেষ্টে সন্দেহভাজন ৪৮৫ জন রোগীর করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।