২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কক্সবাজারে ইয়াবাসহ আটক ৫, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীসহ মোট ৫ জনকে আটক করেছে র‌্যাব। শহরেন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এইসব ইয়াবা ও একটি সিএনজি নিয়ে তাদের আটক করেন র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল।

আটককৃতরা হলেন, টেকনাফ বাহারছড়া বাইন্যা পাড়ার কবির আহমদের পুত্র আবু মুসা (৩৩), ইব্রাহীমের পুত্র শাহজালাল (২২), বাহারছড়া শাপলাপুর পুরান পাড়ার সিকদার আলীর পুত্র আনোয়ার ইসলাম (২১), কক্সবাজার পৌরসভার মুখ চিতা পাড়ার মৃত জালাল হাজীর পুত্র মু. ওবাইদুল (২৩) এবং পৌরসভার আদর্শ গ্রামের মৃত ছিদ্দিক ড্রাইভারের পুত্র আনসার উল্লাহ (২৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে শহরের বাস টার্মিনাল এলাকায় সিএনজিতে করে মাদক সরবরাহের খবর পেয়ে অবস্থান নেয় র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল। মাদক কারবারীরা র‌্যাব-১৫ এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে ৫ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিছ ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক কারবারী ও জব্দকৃত মাদক, মালামাল, টাকাসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।