২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব

coxs-bazar-rab-7-yaba-pic261016
র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের সদস্যরা শহরের কলাতলী হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে । ২৬ অক্টোবর বুধবার দুপুর ১১ টা ৪৫ মিনিটের সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় হোটেল লং বীচ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৮ শত ৬০ টাকাসহ মোঃ জাহাংগীর হোসেন (৩৫), পিতাঃ মৃত শফি হোসেন, গ্রামঃ করমতলা, থানাঃ সদর, জেলাঃ গাজীপুর ও শারমীন (২৫), স্বামীঃ রমজান শেখ @ সম্রাট, গ্রামঃ মানিক নগর পুকুর পাড়, থানাঃ মুগদা, জেলাঃ ঢাকা’ নামক দুই জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে।

র‌্যাব-৭,এর এডি সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৬ অক্টোবর বুধবার দুপুর ১১ টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের কোম্পানী কমান্ডার অধিনায়ক এএসপি মো:শরাফত ইসলামের নেতৃর্ত্বে একদল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় হোটেল লং বীচ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৮ শত ৬০ টাকাসহ ইয়াবা পাচারকারী মোঃ জাহাংগীর হোসেন ও শারমীনকে গ্রেফতার করে।

এব্যাপারে র‌্যাব বাদি হয়ে আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের র্পূবক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার মড়েল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।