১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার:

মাত্র ৭৯৯০টি ইয়াবা পাচার মামলায় মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ (৩৬) নামে রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২, ব্লক ডি-৪ এর মৃত আবদুল মোনাফের ছেলে। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুলতানুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরু রশিদ। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

এপিপি সুলতানুল আলম জানান, আসামি মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ কর্তৃক ৭৯৯০ টি ইয়াবা বিক্রয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সুত্র জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর উখিয়া টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে তল্লাশি চালিয়ে ৭৯৯০টি ইয়াবাসহ মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফকে আটক করে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়। যার নং-১৩। দুই বছর তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।