মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা

কক্সবাজারে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি, বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ রামু খুনিয়াপালং এলাকায় আল্লাহ ও রাসুলকে গালিগালাজের প্রতিবাদ করার জের ধরে নিরীহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে রামুর দক্ষিণ খুনিয়াপালং মীর্জা আলীর দোকান স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মানবন্ধন শেষে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, স্থানীয় আলেম মাওলানা রফিকুল ইসলাম, হাজি রশিদ আহমদ, ইয়াকুব আলী, মাওলানা নাসির উদ্দিন, ইদ্রিস ড্রাইভার, ফরিদুল আলম ড্রাইভার, বেলাল উদ্দিন, হাফেজ কবির আহমদ, সালাহ উদ্দিন, ক্বারী আমিন, আবদুল গফুর কোম্পানি প্রমুখ। এ বিক্ষোভ সমাবেশে এলাকার সর্বশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে তারা আল্লাহ ও রাসুল (স:) নিয়ে কটুক্তিকারী আকতার আহমদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী দাবী করেন।
বিক্ষোভ সমাবেশে বলা হয়, গত ১২ নবেম্বর রাতে স্থানীয় আকতার আহমদ মদ পান করে মাতাল অবস্থায় উলঙ্গ হয়ে প্রকাশ্য বাজারে আল্লাহ ও রাসুল (স:) নিয়ে নানা কটুক্তি করে। এসময় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়। পরে দন্ড পরিশোধ করে মুচলেকায় তাকে ছেড়ে নেয় স্বজনরা।
এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার নিরীহ ৮ ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মিথ্যা মামলা করে কটুক্তিকারী আকতার আহমদ। এ মামলার আসামীরা হলেন, রকিব উল্লাহ, আনোয়ার ইসলাম, আবদুর রহিম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রহমত উল্লাহ, মো: আকরাম ও শহিদুল ইসলাম। মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শেয়ার করুন