মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে আরো ৪ করোনা রোগী সুস্থ, ছাড় পেতে পারে আজ

শেয়ার করুন

শাহেদ মিজান:

রামুর ৫০ শয্যার করোনা ডেডিকেটড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন চার রোগী সুস্থ্য হয়েছে। মঙ্গলবার দ্বিতীয়বার নমুনা নেগেটিভ এসেছে তাদের। চার জনের মধ্যে তিনজন মহেশখালীর এবং একজন টেকনাফের। পর্যবেক্ষণের পর শারীরিক অবস্থা ভালো হলেই আজকেই তাদেরকে আনুষ্ঠানিক করোনা মুক্ত ঘোষণা আইসোলেশন সেন্টার থেকে ছাড় দেয়া হতে পারে।

রামু ডেডিকেটড করোনা আইসোলেশন সেন্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

তিনি রামু ডেডিকেটড আইসোলেশন সেন্টারে জেলার ২৫জন করোনা রোগী চিকিৎসাথীন রয়েছেন। এর মধ্যে মঙ্গলবার দ্বিতীবার নমুনা পরীক্ষায় চার জনের রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসা মানে রোগী সুস্থ্য। এতে সুস্থ্য ঘোষণা করে ছাড় দেয়া যায়।

তবে শারীরিক অবস্থার একটা বিষয় রয়েছে। রিপোর্ট দ্বিতীবার নেগেটিভ আসলেও শারীরিক কোনো সমস্যা থাকলে ছাড় দেয়া যাবে না।

ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, এই চার করোনা রোগীকে সুস্থ বিবেচনায় আনা হয়েছে। তবে বিকাল পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো শারীরিক সমস্যা পাওয়া না পাওয়া যায় তবে সন্ধ্যার দিকে তাদের ছাড় দেয়ারর প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজারের গত ৫ মে পর্যন্ত ৫০ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদের অধিকাংশই বহিঃগমনকারী। তবে স্থানীয় রয়েছেন। রয়েছেন তিন চিকিৎসকও। ৫০ জনের রামুতে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি বাড়ি ফিরে গেছে মহেশখালীর প্রথম আক্রান্ত তিনজন।

শেয়ার করুন