মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার; করোনার নমুনা সংগ্রহ

শেয়ার করুন

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সন্ধ্যায় ‌’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরস্কের নাগরিক। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক ফিল্ড হাসপাতালের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, ‘ডুরাল বে গত চার মাস ধরে ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন।’

শেয়ার করুন