১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে ৬ মাদকসেবীর সাজা

কক্সবাজার শহরের রাখাইন পাড়ায় অভিযান চালিয়ে পাঁচ জন মাদকসেবীকে ১ মাস ও আরেকজন মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মার্চ) রাত ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের রাখাইন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটকের পর সাজা দেয় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

সাজাপ্রাপ্তদের মাঝে চকরিয়া উপজেলার ডুলহাজারার মৃত শামসুল আলমের ছেলে আহমদ হোসেন, টেকনাফ উপজেলার হ্নীলার মিনাবাজারের মো. নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, শহরের দক্ষিন তারাবনিয়ারছড়ার মোতাহার মিয়ার ছেলে আহসানুল হক, পেষকার পাড়ার হাফেজ আহমদের ছেলে আমিনুল হক এবং পেষকারপাড়ার মো. শাহাজাহানের ছেলে মো. সোহেলকে একমাসের সাজা দেয়া হয়েছে।

এছাড়া কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ার মোস্তাক আহমদের ছেলে শামসুল আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, মাদকমুক্ত কক্সবাজার গড়ার লক্ষ্যেই এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সৌমেন মন্ডলসহ ১৫ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সাথে ছিলেন। ###

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।