মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

শেয়ার করুন

JSC 1ঘুর্ণিঝড় নাড়া’র প্রভাবে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা বোর্ডের জেএসসি ও সারাদেশে জেডিসি’র আজ রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ জেএসসিতে ইংরেজি ২য় পত্র ও জেডিসিতে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান রাত ১২টায় মুঠোফোনে কক্সবাজার জেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাদ্রাসা বোর্ডের আজকের জেডিসি পরীক্ষা ১৯ নভেম্বর এবং স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দু’দিন ধরে কক্সবাজারসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি আজ সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন