৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে আজ বিকেল থেকে নামবে সেনাবাহিনী: ডিসি কামাল হোসেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে মঙ্গলবার ২৪ মার্চ বিকেল থেকে কক্সবাজারে সেনাবাহিনী নামবে। বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী নামানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেনাবাহিনী জেলা কমিটির নির্দেশনা মতো করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করবেন।

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে জেলা কমিটির আপডেট কার্যক্রম কি-এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, সেনাবাহিনী সহ ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির মঙ্গলবার ২৪ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রয়েছে। কমিটির সভায় করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আপডেট সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।