১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

‘কক্সবাজারে অর্থমন্ত্রীকে দাওয়াত দিবেন না’

বাজেট ঘোষণার পর সরকারের অর্থমন্ত্রীর প্রতি দেশের সাধারণ মানুষের তীর্যক মন্তব্যের শেষ নেই। বিশেষ করে ভ্যাট এবং ব্যাংকের সঞ্চিত টাকার কর্তন নিয়ে অর্থমন্ত্রীর উপর ক্ষোভের বহিঃপ্রকাশ এখন যত্রতত্র।
সরকারের অন্যান্য মন্ত্রীরাই অর্থমন্ত্রীর উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ। সংসদে বাজেট উত্থাপন করার পর থেকেই দেশব্যাপী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত তোপের মুখে রয়েছেন।

রবিবার কক্সবাজারেও অর্থমন্ত্রীর উপর এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ ঝেড়েছেন খোদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো. আবদুর রহমান। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে সরকার সামগ্রিকভাবে জেলার পরিচিতি সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য জেলা ব্র্যান্ডিং-এর কার্যক্রম এর উদ্যোগ নিয়েছে।

সভায় জেলা ব্র্যান্ডিংয়ের লোগো উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সরকারের মন্ত্রীদের আমন্ত্রণ দেওয়ার বিষয় নিয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রস্তাবের সূচনা করেন। এ পর্যায়ে বেশ ক’জন মন্ত্রীর নামও উচ্চারিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম বলেন-‘আপনারা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে মন্ত্রী যাকেই দাওয়াত দিবেন না কেন-আল্লাহর ওয়াস্তে অর্থমন্ত্রীকে দাওয়াত দিবেন না। এটা আমার অনুরোধ। ’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।