১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে অভিযানে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:

নোংরা পরিবেশে ইফতার তৈরি, দোকানে পণ্যমূল্যের তালিকা না টাঙানো, ফরমালিন মেশানো ফল বিক্রি ও ওজনে কম দিয়ে ক্রেতা ঠেকানোর দায়ে কক্সবাজার শহরে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজারের বিভিন্ন দোকানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন- গত এক সপ্তাহ আগেও শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হয়েছে। এসময় দোকানদারদের বলা হয়েছে- সকল ধরণের পণ্যমূল্যের তালিকা টাঙাতে এবং পরিস্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি করতে। এক সপ্তাহ পর শনিবার বিকালে গিয়ে দেখা যায় কালুর দোকান বাজার ও কাইনায়ার বাজার অধিকাংশ দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুদির দোকান, মুরগির দোকান ও বেশ কয়েকটি ইফতারি তৈরির প্রতিটি দোকানে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। দুই বাজারে প্রায় ১৫টি দোকানদারকে ৫৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বনবিভাগের সামনে এক লিচু বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। লিচু কম দিয়ে ক্রেতা ঠেকানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়। এছাড়া কাইনায়ার বাজারে ফরমালিন মেশানো আম বিক্রি করায় বিপুল পরিমান আম ধ্বংস করা হয়েছে। অভিযানে কক্সবাজার জেলা মার্কেটিং অফিসার শাহজাহান আলী ও ১৫ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার চান মোহাম্মদসহ ফোর্স উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।